সড়ক দূর্ঘটনায় চরফ্যাশনের ওমরপুরের সাবেক ইউপি সদস্য টিপুর মেয়ের মৃত্যুতে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র শোক

চরফ্যাশন অফিস: চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়নেরব সাবেক মেম্বার জনাব গোলাম কিবরিয়া টিপু’র মেয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী উম্মে সালমা (২৪) আজ ভোরে ঢাকায় বংশালে সড়ক দুর্ঘটনায় নিহত হন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহের রাজিউন) তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
মহান আল্লাহতালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।