
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৭৯ জন হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।















