লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে পানিতে ডুবে সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু সাইদ একই এলাকার মো. শাহিনের ছেলে। ও মীম পাশ্ববর্তী ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছে।

একই এলাকার খলিলুর রহমান দফাদার জানান, সাইদ ও মীম খেলতে গিয়ে সকলের অজান্তে চাটিকা দুলা বাড়ির সামনের পুকুর পরে যায়। অনেক খোঁজখোঁজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের লাশ ভেসে ওঠে।

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন। এ খবর শুনে ওই এলাকায় শোকের মাতম শুরু হয়।
শীর্ষবাণী/এনএ