
শীর্ষবাণী,চরফ্যাশন: চলমান লকডাউন বাস্তবায়নে চরফ্যাশনের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিপন বিশ্বাস।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস সূত্র জানায়,আজ ২৫জুলাই সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ১২ টি মামলায় ১৫ জনকে ১৯হাজার ৪শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।















