
শীর্ষবাণী, ভোলা: সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত কঠোর বিধি-নিষেধের ৭ম দিনেও ভোলা জেলায় জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, জেলা পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭জুলাই ভোলা জেলায় মোট ১৫টি মোবাইল কোর্টে ১০২টি মামলায় ১শ’ জনকে ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা এবং ৪ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ত্রাণকার্য সম্পাদনে ৭ জুলাই জেলা প্রশাসন, ভোলা ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালায়। এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শীর্ষবাণী/এএ















