ভোলার চরনোয়াবাদে এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

হারুন অর রশিদঃ ভোলার চরনোয়াবাদে আজ ২৩মে এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে।


উদ্বোধন করেন ভোলা এক্সিম ব্যাংকের এভিপি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোকাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন,এক্সিম ব্যাংকের এসএভিপি সেকেন্ড অফিসার মোঃ আমিনুর রহমান শাওন ও এসও এন্ড ইনভেস্টমেন্ট অফিসার মোঃ নাজমুল হক। পরে দোয়া মোনাজাত করা হয়।