৬৪২ জন শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ সুবিধার ২৬ কোটি ৮৮ লাখ টাকা ছাড়

ঢাকা অফিস: অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে করোনা মহামারীসহ শত প্রতিকূলতার মধ্যেও কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মঙ্গলবার ১৩ এপ্রিল ৬৪২জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধার ২৬ কোটি ৮৮ লক্ষ ৮৭ হাজার ৩২৯ ছাড় করা হয়েছে।

সদ্য করোনা থেকে মুক্তি পাওয়া কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু মঙ্গলবার অফিসে উপস্থিত হয়ে উক্ত ফাইলে স্বাক্ষর করেন। যে সমস্ত শিক্ষক কর্মচারীগণ ৩০শে জুন ২০১৯ খ্রি. তারিখের মধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের টাকা ছাড় করা হয়েছে। তাছাড়া যে সমস্ত মৃত শিক্ষক কর্মচারীদের নমিনী ৩০ জুন ২০২০খ্রি. তারিখের মধ্যে আবেদন জমা দিয়ে পরবর্তীতে দ্রুত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকাও ছাড় করা হয়েছে।

আজকেই ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশ ব্যাংকে পাঠানো হয়েছে। অনলাইন ব্যবস্থায় EFT এর মাধ্যমে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে।

কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তির জন্য সকলকে সরকার ঘোষিত স্বাস্হ্য বিধি মেনে চলার আহবান জানান।
শীর্ষবাণী/এন