
শীর্ষবাণী, চরফ্যাশন: চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইয়াছিন আরাফাত।
সভায় বার্ষিক রির্পোট পেশ করেন সদস্য সচিব আমির হোসেন। এতে বক্তৃতা করেন- রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোয়েব, শীর্ষবাণী ডটকম ও চট্টলানিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আমিন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালেরকন্ঠ প্রতিনিধি, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী প্রমুখ।
এরপর সাংবাদিক কল্যাণ তহবিলের নুতন কমিটি গঠন করা হয়। ইয়াছিন আরাফাতকে সভাপতি, আমির হোসেনকে সাধারণ সম্পাদক এবং ইউরো সমাচার প্রতিনিধি জামাল মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শীর্ষ বাণী/এন















