
শীর্ষবাণী, চরফ্যাশন অফিস: সুনামগঞ্জের তাহিরপুরের দৈনিক সংবাদের প্রতিনিধি কামাল হোসেন এর উপর হামলাকারী বালু সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১ টায় মানববন্ধন করেছে চরফ্যাশনের সাংবাদিকরা।
জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার সুনামগঞ্জের তাহিরপুরের প্রতিনিধির উপর বালু সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, আজ সংবাদ প্রতিনিধি কামাল হোসেনের উপর হামলা করা হয়েছে। আমরা চরফ্যাশন প্রেসক্লাবের পক্ষ থেকে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবি করছি সংবাদপত্রের ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শীর্ষবাণী ডটকম ও চট্টলানিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আমিন, সাংবাদিক কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াছিন আরাফাত, চরফ্যাশন উপজেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিজান নয়ন, সংবাদ এর চরফ্যাণন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, সমকাল পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি নোমান সিকদার, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, নয়াদিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান, কালেরকন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার, বার্তাবাজার প্রতিনিধি আরিফ হোসেন, রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোয়েব, নুরুল্লা ভূইয়া, ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি সোয়েব চৌধুরী এবং মানবজমিন প্রতিনিধি শাহাবুদ্দীন সিকদার প্রমুখ।
শীর্ষ বাণী/এন















