স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

শীর্ষ বাণী ডেস্ক,ঢাকা অফিসঃ”মুজিব জন্মশতবর্ষেই হোক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করন”।স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ৩ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
৩ফেব্রুয়ারী বুধবার সেগুন বাগিচায় শিশুকল্যাণ মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান পান্না,স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ)এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম ও স্বামাশিপ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন খান।


সভাপতিত্ব করেন স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর সভাপতি এসএম জয়নাল আবেদীন জেহাদী।অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম ফরাজী।

শীর্ষ বাণী/এন