
আঃ সাত্তার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৯ জানুয়ারী মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে কর্মরত গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গলাচিপা উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস এবং আমখোলা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঠাল, লিচু, আমলকি, জলপাই, পেয়ারা, কামরাঙ্গা, কমলা, মাল্টা, ডালিম, ছফেদা, নিমসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বলেন, শুধৃ বৃক্ষরোপন করলেই হবে না। তিনি রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শীর্ষবাণী/এনএ















