৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভোলার চরকালি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শীর্ষবাণী, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউপি’র চরকালি ২নং ওয়ার্ড এলাকায় ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর নবী চৌকিদারকে (২৯) গ্রেফতার করেন।
তার পিতার নাম মোঃ আলমগীর চৌকিদার, বাড়ি ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি ২নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ