
শীর্ষবাণী, চরফ্যাশন অফিস: স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর লালমোহন উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৪ জানুয়ারি স্বাশিপ’র ভোলা জেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম শামীম ও সদস্য সচিব প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লালমোহনের ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোসলেহ উদ্দিনকে আহবায়ক, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক মোঃ জুলফিকার ও দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ রাজ্জাককে যুগ্ম আহবায়ক এবং মায়ানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শীর্ষবাণী/এনএন















