
শরীফ ইসলাম: ভোলার মনপুরা উপজেলায় নবনির্মিত আধুনিক ডাকবাংলো শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
৬ জানুয়ারি তিনি এ ডাকবাংলো উদ্বোধন করেন বলে জানা গেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ















