
চরফ্যাশন অফিস : চরফ্যাশনের ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ৪ জানুয়ারি বাড়িতে স্ট্রোক করলে তাকে বরিশাল শেবাচিম এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন এই শিক্ষক।
শিক্ষক সিরাজুল ইসলাম ইন্তেকালে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষবাণী ডটকম ও চট্টলানিউজ ডটকম এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
জানাজা নামাজ
মরহুমের জানাযা নামাজ আজ মঙ্গলবার বাদ জোহর ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শীর্ষবাণী /এন















