
শীর্ষবাণী ডেস্ক: ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা করবে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এ আলোচনা সভা সফল করার লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার বিকাল চারটায় স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে (৫-বি,১২/১৩, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা) অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এন















