লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ৫

জসিম জনি: লালমোহন থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক করে রেকর্ড স্থাপন করেছে। সকালে সাড়ে ১৩ কেজি গাজাসহ ৩ জনকে আটকের পর রাতে ইয়াবাসহ আরও দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের নির্মূলে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বরাবরের মতো গত সপ্তাহেও মিডিয়ার মাধ্যমে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা পর লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ অভিযান অব্যাহত রাখেন।

শুক্রবার রাতে ৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাজাসহ ইউনুস হাজারীর ছেলে মোঃ রাকিবুল হাসান নাঈম (২৮) ও কবির কসাই এর ছেলে মোঃ সুহাদকে (২২) আটক করা হয়। দুজনকেই লালমোহন পৌর ৬ নং ওয়ার্ড থেকে আটক করা হয়।

এর আগে লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর নেতৃত্বে ভোর সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) নুরউদ্দিন, এএসআই (নিঃ) হাসান, এএসআই (নিঃ) মাহবুব ও সঙ্গীয় ফোর্স সহ লালমোহন থানাধীন মঙ্গলসিকদার লঞ্চঘাট বেরীবাধ মসজিদের সামনে রাস্তার উপর থাকা একটি অটোরিকশা থেকে ৩ জনকে আটক করা হয়। এরা হচ্ছেন- রিপন (২৫), পিতা- কাঞ্চন হাং, ইলিয়াস (৩০), পিতা- আজিজুল, আলাউদ্দিন, পিতা- ছিদ্দিক। এদের সবার সাং- রহিমপুর, থানা- লালমোহন। তাদের হেফাজতে থাকা ২টি বড় কালো রক্ষিত হলুদ কচটেপে মোড়ানো ৭টি পোটলায় মোট ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
শীর্ষবাণী/এএ