
নুরুল আমিন: করোনা পরবর্তী একটি টেকসই শিক্ষার ভীত গড়ে তোলার লক্ষ্যে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার কম গুরুত্বপুর্ণ খাতের টাকা শিক্ষাথী ও শিক্ষকদের কল্যাণে ব্যয় তথা দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের ডিভাইস ও বিনামুল্যে শিক্ষা সামগ্রী প্রদান, মাধ্যমিক পর্যয়ের শিক্ষার্থীদের দুপুরে খাবার সরবরাহ, ননএমপিও প্রতিষ্ঠানের এমপিও প্রদান,এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকারি অনুরূপ পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মেডিকেল ভাতা ও বাড়ি ভাড়া প্রদান সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের সূচনার দাবিতে ‘স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন’ ১৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এর প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সংবাদ সম্মেলনে ফেডারেশনভুক্ত ১১টি শিক্ষক ও কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শীর্ষবাণী/এএ















