করোনায় চরফ্যাশনের নীলকমলের এক গৃহবধুর ঢাকায় ইন্তেকাল

শীর্ষবাণী,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মৌলভী মাহমুদউল্লাহ বাড়ীর ওয়াজিউল্লাহ মুন্সির স্ত্রী রওশন আরা ১৩জুন করোনা ভাইরাসে ঢাকায় ইন্তেকাল করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চরফ্যাশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশন কমিটি কর্তৃক আজ ১৪জুন বিকাল সাড়ে ৫টায় কাফন দাফন ও জানাযা সম্পন্ন করা হয়।
জানাযা নামাজে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশন এর মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল।জানাযা নামাজে মরহুমার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।