স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভা অনুষ্ঠিত

মুঃ নূরুল আমিন: স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা ১৪ জুন, সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন স্বাশিপ সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এর প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নুর হোসেন, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মুস্তাফিজুর রহমান নাঈম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খন্দকার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান মাসুদ,সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ,বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ,স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি এসএম জয়নাল আবেদীন জেহাদি, স্বাধীনতা কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজ,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাহান খান সাধারণ সম্পাদক আব্দুর রউফ এছাড়াও বক্তব্য রাখেন স্বাশিপের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না,কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,সমাজসেবা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান ও অধ্যক্ষ কামাল মাহমুদ।


সভায় করোনা পরবর্তী একটি টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাজেটে শিক্ষা বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষা খাতে বরাদ্দকৃত টাকা দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের ডিভাইস ও বিনামুল্যে শিক্ষা সামগ্রী প্রদান, ননএমপিও প্রতিষ্ঠানের এমপিও, সরকারি অনুরূপ এমপিওভুক্ত শিক্ষকদের পুর্নাঙ্গ উৎসব ভাতা,মেডিকেল ভাতা ও বাড়ী ভাড়া প্রদানের দাবি জানান।