করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ১৩ জুন স্কুল-কলেজ খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস: ১৩ জুন থেকে পর্যায়ক্রমে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। পর্যায়ক্রমে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৬ মে বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং তাদেরকে যথাক্রমে ৬০ ও ৮৪ দিন ক্লাসে উপস্থিত হতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ক্লাস শেষ হওয়ার দুসপ্তাহ পরে পরীক্ষা হবে।’ ২০২২ সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস সংখ্যা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫০ ও ১৮০টি।
শীর্ষনিউজ/এএ