ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী

ভোলা প্রতিনিধিঃ ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী ভোলা সদরের পূর্ব ইলিশা দালালবাজার ও তুলাতুলী এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং বেড়িবাঁধ রক্ষায় সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।আজ ২৬মে জেলা প্রশাসক পরিদর্শন করেন।


এ সময় অন্যান্যদের মধ্যে ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এন