
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: স্বাধীনতা শিক্ষক পরিষদ, সরাইল উপজেলা শাখার উদ্যোগে সরাইল উপজেলার বিভিন্ন স্থানে পথচারিদের মাঝে মাস্ক বিতরণসহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক কাউসার আহমেদ বাবুল, সদস্য সচিব মোঃ শাহাগির মৃধা, সদস্য শেখ মোঃ ইব্রাহিম, বিপ্লব দেব, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুমন, মোঃ শফিউর মাষ্টার, সমাজসেবী মোঃ জাকির হোসেন, মোঃ রাজ্জাক মৈশান, হারুন মিয়াসহ আরো অনেকে।
স্বাশিপ সরাইল উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক কাউসার আহমেদ বাবুল জানান, স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে জনগণকে সচেতন করা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হচ্ছে। সংগঠনের সদস্য সচিব শাহাগির মৃধা বলেন, গত বছর করোনার শুরুতেই স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ‘শিক্ষকবন্ধু’ শাহজাহান আলম সাজু দেশের বিভিন্ন এলাকায় আমাদেরকে সাথে নিয়ে গরীব দুঃখীদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তারই ধারাবাহিকতায় করোনার দ্ধিতীয় ধাপে স্বাশিপ সরাইল উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসাবে আজ কালিকচ্ছ বাজারে মাস্ক বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছেন বলে তিনি জানান।
শীর্ষবাণী ডটকম/এসএস














