
শীর্ষবাণী,ঢাকা অফিস: পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পুলিশ হাসপাতালে ১০এপ্রিল ভোর সোয়া ৪টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাহাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এমপি জ্যাকব বলেন,ডঃ এ কে এম রফিক আহাম্মদ একজন নিখাদ ভালো মানুষ ও ভদ্রলোক ছিলেন।মহান আল্লাহ পাক তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।।
শীর্ষবাণী/এন















