চরফ্যাশনে করোনায় একজনের মৃত্যু,দাফন সম্পন্ন

শীর্ষবাণী,চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুলতান আহমেদ পন্চায়েত বাড়ীর মোঃ শাহে আলম মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩মার্চ বিকাল ৩টা ৫মিনিটে ঢাকায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মোঃ শাহে আলম মিয়ার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশনের করোনায় মৃতদের দাফন-কাফন কমিটি কর্তৃক আজ ২৪মার্চ দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযা নামাজে ইমামতি করেন চরফ্যাশন ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল।শীর্ষবাণী/এন