শিক্ষক নেতা, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শীর্ষবাণী,ঢাকা অফিসঃ কোভিড-১৯,করোনায় আক্রান্ত জাতীয় শিক্ষক নেতা,শিক্ষক বন্ধু,স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র রোগমুক্তি কামনায় মঙ্গলবার তাঁর প্রতিষ্ঠিত “প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত ঢাকার দক্ষিণ বাড্ডার ‘মাদরাসাতুর রহমান আল ইসলামিয়া’য় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সুস্থ্যতার জন্য কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।শীর্ষবাণী/এন