মাস্ক পরিধান না করায় ১৫ জনকে অর্থদণ্ড

শীর্ষবাণী,চরফ্যাশন অফিসঃ চরফ্যাশন বাজারে আজ ২৩মার্চ সকালে মাস্কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন চরফ্যাশনের সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।


রিপন বিশ্বাস জানান,জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
শীর্ষবাণী/এন