নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা করে স্বাশিপ এ যোগদান

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা করে কমিটির সভাপতি, সম্পাদক সহ কমিটির সকল সদস্য স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এ যোগদান করেন।

স্বাশিপ এ যোগদান উপলক্ষে ১৭ জানুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা করে সমিতির নেতৃবৃন্দ স্বাশিপে যোগদান করে।
শীর্ষবাণী/এনএ