বোরহানউদ্দিনে ১০৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মিজবা উদ্দিন ও সংগীয় অফিসার ফোর্স মাদক অভিযান পরিচালনা করেন।

এসময় বোরহানউদ্দিনের মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব এর বসত ঘরের মধ্য থেকে ১০৩ পিস ইয়াবাসহ মাহাবুবকে গ্রেফতার করেন।

বোরহানউদ্দিন থানা সূত্র শীর্ষবাণীকে জানায়, ১২ সেপ্টেম্বর সোয়া ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সাফিজল খাঁ ওরফে সাফু খাঁর ছেলে মোঃ মাহাবুব (২৩)। তার বাড়ি বোরহানউদ্দিন থানার রামকেশব ৫নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ