অসুস্থ শ্রমিক লীগ কর্মীকে দেখতে হাসপাতালে এমপি জ্যাকব

ঢাকা অফিস : ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন চরফ্যাশন উপজেলা শ্রমিক লীগের ত্যাগী কর্মী মোতাহার হোসেনকে আজ ১৪ সেপ্টেম্বর দেখতে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এসময় তিনি তাঁর অসুস্থতার সার্বিক খোঁজ-খবর নেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।
শীর্ষবাণী/এনএ