চরফ্যাশন সরকারি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত

আমিনুল ইসলাম : ভোলার চরফ্যাশনে রাজস্ব খাতের আওতায় সরকারি ৬টি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা মৎস অধিদপ্তরের বাস্তবায়নে চরফ্যাশন সদর থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া ও উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার সহ আরো অনেকে।

উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সরকারের রাজস্ব খাতের আওতাধীন চরফ্যাশনের সরকারি প্রতিষ্ঠান সড়ক ও জনপদ, পানি উন্নয়ন বোর্ড, ডাক বাংলো, চরফ্যাশন থানা ও উপজেলা ভূমি অফিসের পুকুরে ৩৩ হাজার ৫শ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ