
শীর্ষবাণী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট ছালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোজাম্মেল হক নির্বাচিত হয়েছে।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ রমিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ লিটন হাওলাদার, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট জাবেদ করিম, সদস্য পদে এডভোকেট হারুন অর রশিদ ফরাজী ও এডভোকেট হযরত আলী হিরন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে অতিরিক্ত জেলা জজ মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসাবে এডভোকেট শিহাব মাহমুদ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে এডভোকেট রাস বিহারি দাস দায়িত্ব পালন করেন।
আজ ১৪ আগস্ট সকালে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টা থেকে ভোট শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষেই ঘোষণা করা ফলাফল। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩জন।
আইনজীবী সমিতির ভোটার সংখ্যা কম হলেও নির্বাচন পরিচালনা কমিটি, আইনজীবী, আইনজীবী সহকারী, আইনশৃংখলা বাহিনী সহ উৎসুক জনতার ভীড় ছিল লক্ষ্যণীয়।
শীর্ষবাণী/এনএ















