
ভোলা প্রতিনিধি : দারিদ্রতা দূরীকরণ ও গ্রামের অসচ্ছল নারীদের স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষে ভেলুমিয়ার হতদরিদ্র নারীদের মাঝে দেশী মুরগী ও খাচা বিতরণ করা হয়েছে।
রবিবার ৯ আগস্ট দুপুরে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রি গ্রামের ১২০ জন নারীকে এসব উপকরণ দেয়া হয়।
প্রসপারিটি প্রকল্পের আওতায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ উপকরণ বিতরণ করে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।
সভাপতিত্ব করেন ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অন্যদের মধ্যে পরিচালক হুমায়ুন কবির, ডাঃ খলিলুর রহমান ও পুস্টিবিদ বাবুল আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
পর্যায়ক্রমে জেলার সাড়ে ৪ হাজার দরিদ্র নারীদের মাঝে ৮ টি করে ডিমপাড়া মুরগী, ২টি করে মোড়গ ও দিবা এবং রাত্রীকালিন মুরগী থাকার জন্য ২টি করে খাচা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বক্তারা বলেন-দারিদ্রতা দুরীকরণ, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামের মানুষকে স্বাবলম্বী করার লক্ষে দীর্ঘদিন থেকে কাজ করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
শীর্ষবাণী ডটকম/এনএ















