
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দুলারহাট থানাধীন নুরাবাদ ৭নং ওয়ার্ডে ৬ শ’ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ভোলা জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণীকে জানায়, ২৯ জুলাই রাত ৮টা ৩৫মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মৃত সৈয়দ আহমেদের ছেলে মোঃ হোসেন (৩০)। তার বাড়ি চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউপি’র ৭নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ















