
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নেতৃত্বে এসআই মোঃ জাকির হোসেন, এসআই শংকর কুমার ঘোষ, এসআই মিলন হালদার ও সংগীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ৫৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মোবাইল, মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণীকে জানায়, ২৯ জুলাই বিকাল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ নাইম (২৬)। তার বাড়ি দৌলতখানের চরপাতা ইউপি’র দিদারউল্লাহ ৭নং ওয়ার্ডে। অপর মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাকিল (২৫)। তার বাড়ি একই ইউপি’র চরখলিফা ৬নং ওয়ার্ডে।
শীর্ষবাণী ডটকম/এনএ















