
মাইন উদ্দিন জমাদার: ভোলা জেলা শান্তি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৪ জুলাই দুপুর ১২ টায় চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন, আবুক্করপুর ইউনিয়ন এবং ওসমানঞ্জ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গরীব, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আমিনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, আবুবকর পুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ জমাদার, ওসমানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ফোটন, শান্তি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব সাইফুল ইসলাম নয়ন, শান্তি সমাজ কল্যাণ সংঘের কো-অর্ডিনেটর মোঃ শাহীন হাওলাদার, মতলব মিয়ার বাজার এর ব্যাবসায়ী সমিতির সভাপতি, পৌর শান্তি সমাজ কল্যাণ সংঘের সভাপতি তরিকুল ইসলাম শাওন, আবুবকর পুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি সহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আল এমরান জমাদার। এছাড়াও
বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, চৌকিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী ডটকম/এনএ














