
কাজী মকবুল হোসেন
করোনা ভাইরাস মহামারিতে আজ
মরছে মানুষ লাখে লাখে বিশ্ব মাঝ।
করোনার ভয়ে ভীত, ধনী-গরিব সবাই
কখন কাকে ধরে যায় না বলা ভাই।
জ্ঞানী-গুণী, নামি দামি নেই কারো রেহাই
এদের মাঝে কেউবা আবার হচ্ছে ধরাশায়ী।
জীবনরক্ষা হবে নাকো কোনো ফুঁ-ফায়
স্বাস্থ্যবিধি মেনে চলাই রোগমুক্তির উপায়।
চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবটাই মন্দা
দিনমজুরের জীবন তরে নেমে এলো সন্ধ্যা।
করোনায় কাঁপছে আজ সারাবিশ্ব
অর্থনীতি মন্দায় মানুষ তাই নিঃস্ব।
করোনায় মৃতদেহ রাখছে ফেলে যত্রতত্র
স্বজনরা যায় না কাছে ভীত সন্ত্রস্ত।
বাঁচবে কেমনে এই আতঙ্কে কাটছে সবার দিন
শুনবো কখন ভাইরাস প্রতিষেধক সৃষ্টির বীণ।















