জামায়াতের জাতীয় সমাবেশ থেকে ফেরেনি পাবনার মাদ্রাসা শিক্ষক খুরশিদ আলম

ঢাকা অফিস: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে ফেরেনি পাবনার মাধপুর আল কাদরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ খুরশিদ আলম।
১৯জুলাই জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি রওনা হন। কিন্তু এখন পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার।

এখন পর্যন্ত তিনি বাড়িতে ফেরেননি এবং কোথায় অবস্থান করছেন, তা কারো জানা নেই। পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।

তার কোনো সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করবেন।
01718876375
কার্টেসি : জুবায়ের খান প্রিন্স