চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার শিক্ষা সফর অনুষ্ঠিত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ বিশাল গাড়ী বহর নিয়ে চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদ্রাসার শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৪ফেব্রুয়ারী দিনব্যাপী অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

ইলিশা তুলাতলী আলাপন পার্টি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষা সফরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডঃ পারভেজ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজারীগন্জ হামিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ জাকির হোসেন ও সুপার মাওঃ আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আজিজুর রহমান,মুহাদ্দিস মাওঃ রফিকুল ইসলাম,মাওঃ নাছির উদ্দিন,সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান,মোস্তফা কামাল,ফরিদ উদ্দিন,মাওঃ ফজলুর রহমান,ইয়াহইয়া ইসলাম মনির,আঃ সাত্তার,নূরুল ইসলাম মনির,প্রভাষক মাওঃ জাহিদ হাসান সহ মাদ্রাসার শিক্ষক,কর্মচারী,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।