নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

ঢাকা অফিস: নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

গত ৯ জানুয়ারী রাত সাড়ে ৮টায় সংসদ সদস্য ডাঃ দীপু মনির বাসভবনে এ ফুলের শুভেচ্ছা জানান হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ(স্বামাশিপ)কেন্দ্রীয় কমিটির সিঃ সহ-সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূর বখত,সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ মুজির উদ্দিন,সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওঃ তেলাওয়াত হোসেন,সহ-সভাপতি ভোলা জেলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ)মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূরুল আমিন,যুগ্ম সম্পাদকঅধ্যক্ষ মাওঃ আঃ সাকুর,অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান,অধ্যক্ষ ডঃ মাওঃ রেদওয়ান আহমেদ,অধ্যক্ষ ডঃ মাওঃ মিনহাজুল ইসলাম ও অধ্যক্ষ মাওঃ মোছলেম উদ্দিন।