
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে আরবি ভাষার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে (১৮ ডিসেম্বর ২৩)বিকাল চার ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর, প্রফেসর মাহমুদুল হক অধ্যক্ষ বিএমটিটিআই, প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ।
সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন মাদরাসা শিক্ষা উন্নয়নের জন্য আরবির ভুমিকা গুরুত্বপূর্ণ। আমাদের আরবি ভাষা চর্চার অভাব রয়েছে, সেজন্য মাদরাসাগুলোতে কুরআন হাদিসের মৌলিক গ্রন্থ গুলো আরবিতে পাঠদান করা দরকার। যদি যথাযথ ভাবে আরবি ভাষার চর্চা করা হয় তবে মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও চেতনা ফিরে আসবে। আমাদের শিক্ষার্থীদেরকে মাতৃভাষার পাশাপাশি আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা মুল্যবান জনসম্পদে পরিণত হবে। তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, এখানে আরবি শব্দটি গুরুত্ব দিয়েই নামকরণ করা হয়েছে। ভাইস চ্যান্সেলর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন আরবি শুধু একটা ভাষা নয়, বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আরশাদুল হাসান সহযোগী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মো: নরুল্লাহ সহকারী অধ্যাপক বিএমটিটিআই, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ রফিক আল মামুন, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।















