ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শীর্ষবাণী সম্পাদকের শুভেচ্ছা

ত্যাগের মহিমায় আবার এলো পবিত্র ঈদ উল আযহা। প্রত্যেক মুসলিমের জীবনে পবিত্র ঈদ উল আযহার এবং কোরবানির গুরুত্ব সীমাহীন। কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে। আমরা বাঙালী কোরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি। কোরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অর্থাৎ আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি।

কোরবানির ঈদ-পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)এর অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহপাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে।

পবিত্র এ ঈদ উল-আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এটাই প্রার্থনা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি শীর্ষবাণী ডটকম (sheershabani.com) এর সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, নিয়োজিত সাংবাদিক ও শুভাকাঙ্খিসহ প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরিবার পরিজনদের নিয়ে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে
মুহাম্মদ নূরুল আমিন
সম্পাদক ও প্রকাশক
শীর্ষবাণী ডটকম