
মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মেট্রোরেলের ভাড়া অনেকেই বেশি বলছেন-এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মোটেও সমস্যা হবে না। রিকশায় উঠলেই ২০ টাকা। তাহলে?















