বঙ্গোপসাগরে ভাসছে বিদেশি জাহাজ ‘আলকুবতান’

বঙ্গোপসাগরে ভাসছে বিদেশি জাহাজ ‘আলকুবতান’।জাহাজে অর্ধকোটি টাকার মালামাল আছে বলে ধারনা প্রত্যক্ষ দর্শীদের।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে আসছে ‘আলকুবতান’ নামের একটি বিদেশি বিশাল জাহাজ।

জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে চরফ্যাশনের চরনিজামের স্থানীয়রা জাহাজটি চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থা আটকে রয়েছে দেখতে পায়। জাহাজটিতে কোনো লোক না থাকলেও আছে একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন,পাথর সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

স্থানীয়দের ধারণা জাহাজটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল রয়েছে। জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন দেখে স্থানীয়রা স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেলে স্থানীয়রা আমাকে জানায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

উপজেলা প্রশাসন আল নোমান রাহুল বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের বিদেশি জাহাজ চরনিজামে ভেসে আসছে শুনছি। চরমানিকা কোস্ট গার্ড, নেভীসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানার পাহারার ব্যবস্থা গ্রহণ করবে।
তবে অনেকের ধারনা ইউক্রেনে চলমান যুদ্ধের কারনে জাহাজের নাবিকসহ শ্রমিকরা আত্নরক্ষায় জাহাজকে সাগরে ছেড়ে দিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে।