
মনির আসলামী, চরফ্যাশন: দক্ষিণ বাংলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার ২০২১ইং সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, অধ্যক্ষ আবদুল খালেক, মাওঃ মোঃ মাঈনুদ্দীন, কাউন্সিলর আক্তারুল আলম সামু, অধ্যাপক কামরুজ্জামান, কাউন্সিলর আঃ মতিন মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূরুল আমিনকে শিক্ষক, কর্মচারীদের পক্ষ থেকে ও মাদরাসার শিক্ষার্থীরা পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মাদরাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নুরুল আমিন তার বক্তব্যে বলেন, আমি ১৯৯৮ সনে অত্র মাদরাসায় প্রভাষক হিসেবে যোগদান করে ২০১০ সনে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে কর্মরত ছিলাম। আমাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শীর্ষবাণী/এএ















