করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ২০৫ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।