পুলিশ সুপার কর্তৃক দৌলতখান থানা আকস্মিক পরিদর্শন

শীর্ষবাণী,দৌলতখানঃ ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম , পিপিএম, ২৮ অক্টোবর বৃহস্পতিবার অপরাহ্নে দৌলতখান থানা অকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থেকে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশন প্রদান করেন।

পুলিশ সুপার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, জনসাধারনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও ব্যবসয়ি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান সহ পুলিশি কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশন প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, দৌলতখান থানার অফিসার ইনচার্জ, সহ দৌলতখান থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।