
ঢাকা অফিসঃ স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সম্মেলন – ২০২১ শনিবার বিকালে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মচারী নেতাএইচ এম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সৈয়দ ফজলুর রহমান,স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না ও স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোঃ সিদ্দিকুর রহমান। সমেলন উদ্ধোধন করেন স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু। বক্তব্য রাখেন মোঃ শহীদ মোল্লা,এ বি সিদ্দিক জুয়েল,আব্দুল বাসেত, মোস্তফা ভূইয়া,হাবিবুর রহমান,মোঃ ওয়াজেদ আলী প্রমুখ।

প্রধান অতিথিের বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য প্রয়োজন একটি টেকসই শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন বর্তমান সরকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য ৫% ইনক্রিমেন্ট,২০% বৈশাখী ভাতা,২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ৩৩০;কলেজ,৩২০ টি স্কুল জাতীয়করণ করা হয়েছে। তিনি বলেন, একটি টেকসই শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষার জাতীয়করণ। তিনি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের সকল বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই শিক্ষা জাতীয়করন হবে।
















