
মহামারি করোনাভাইরাসে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৬৯৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
এর আগে বুধবার (২৪ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৪ হাজার ৯৬৬ জনের দেহে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১১ হাজার ১৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৬ হাজার ৫৭০ জন। টানা কয়েক দিন বিশ্বব্যাপী মৃত্যু কমার পর মৃত্যু ও সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৫ হাজার ৪২১ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ২০ লাখ ২৬ হাজার ৪৮১ জন।
এর আগে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ১০ হাজার ৪২৪ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৫৪ হাজার ৪৭৭ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) মারা যান ৭ হাজার ৫৬৪ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। আর সোমবার (২৩ আগস্ট) মারা যান ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৪৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৬৪ লাখ ৫ হাজার ৫৩৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৪ হাজার ৯১০ জন। মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৪২৩ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৬ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৬৬৫ জন।















