৫ আগস্টের আগে খুলছে না শিল্প কারখানা

শিল্প কারখানা আগামী ৫ আগস্টের আগে খুলছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বিধিনিষেধ নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদেরও কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখছি।

ভবিষ্যতে ওয়ার্ড পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।